শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কুকুরের কামড়ে একদিনেই শিশুসহ আহত ৬

দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে একদিনেই পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত হয়েছে।
শনিবার ওই কুকুরের কামড়ে আহত হন দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের হাজিপুর মাদ্রাসা এলাকার মোঃ নিরবের ছেলে মোঃ রিহাম (৮),ফারুখ মাস্টার বাড়ীর জয়নাল হাজারীর ছেলে মোঃ আফনান (১০), মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ রোহান (১০), একই বাড়ীর আবুল খায়ের ছেলে মোঃ রিসাম ও কামাল হোসেনের মা বিবি ছাকিনা বেগম (৭৫),পৌর ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীন ইসলামের মেয়ে ফাতেমা (২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল, এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সব কুকুরের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বেওয়ারিশ কুকুড়গুলো রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: পিয়াস কান্তি সাহা বলেন, যারা কুকুরের কামড়ে আহত হয়েছেন,তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ কেউ হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন,আবার কেউ কেউ বাহির থেকে কিনে নিয়ে আসলে আমরা পুশ করে দেই।

সম্পর্কিত খবর