শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রায়ের পর ওসি প্রদীপের দাশের বাড়ির অবস্থা

দেশব্যাপী আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঘোষিত রায়ে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকতকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ রায় ঘোষণার পর সোমবার বরখাস্ত ওসি প্রদীপ দাশের গ্রামের বাড়ি ছিল সুনসান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে। এ রায় নিয়ে উপজেলাজুড়েই ছিল চাপা উদ্বেগ-উৎকণ্ঠা। মামলার রায় শুনতে ওই দিন সকাল থেকেই উপজেলার মানুষের নজর ছিল টিভির পর্দায়। অবশ্য রায় নিয়ে এলাকার কেউ মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে ওসি প্রদীপের পরিবারের সদস্যরা ক্ষোভে ফুঁসছেন। প্রদীপের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী তাদের ভালো চোখে দেখছেন না।

প্রদীপের বড় ভাই রণজিত দাশ গণমাধ্যমকে বলেন, কারো একার অপরাধের দায় তো সবাই নিতে পারে না। তবু আত্মীয়স্বজন সবার কাছে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে আমাদের। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় তাদের খেসারত গুনতে হচ্ছে।

এদিকে রায় ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে।

উত্তর কঞ্জুরী গ্রামের মৃত হরেন্দ্র দাশের পাঁচ ছেলের মধ্যে প্রদীপ দাশ চতুর্থ। হরেন্দ্র দাশ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) চাকরি করতেন। প্রদীপ দাশ পড়াশোনা করেন চট্টগ্রাম শহরে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্ট পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এর পর নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে একটি মামলা করেন। র‌্যাব-১৩ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার ১৮ মাস পর সোমবার ৩১ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে। জেলা ও দায়রা জজ মো. ইসমাইল জনাকীর্ণ আদালতে মামলা দায়ে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড, অপর ছয়জনকে যাবজ্জীবন ও বাকি সাত আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সম্পর্কিত খবর