শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হিজাব-বিক্ষোভ কর্ণাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, মন্ত্রীর হুঁশিয়ার

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ এবং ক্লাস করার অধিকারের দাবিতে আন্দোলন প্রথম শুরু করেছিলেন মুসলিম কলেজছাত্রীরা। পরে তাতে যোগ দিয়েছে ছাত্রসমাজও। ওই আন্দোলনের জেরে ক্রমে অশান্ত হচ্ছে রাজ্যটির বিভিন্ন এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিজাব পরার অধিকারের দাবিতে আজ শনিবার কর্ণাটকের উপকূলীয় শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে বিক্ষোভ করেন সংখ্যালঘু ছাত্রীরা। অভিযোগ রয়েছে—কলেজের নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছেন। সে সময় স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম ছাত্রেরাও বিক্ষোভে যোগ দেন।

এর আগে গতকাল শুক্রবার কুন্দাপুরের অন্য একটি কলেজের গেটে ছাত্রীদের হিজাব-বিক্ষোভের সমর্থনে জড়ো হয়েছিলেন বেশ কিছু কলেজছাত্র।
এমন পরিস্থিতিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী ও বিজেপিনেতা বি সি নাগেশের দাবি—বিক্ষোভকারী ছাত্রীরা আগে হিজাব পরতেনই না। প্রশাসনিক নির্দেশিকা জারির পরে অশান্তি বাঁধানোর জন্যই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে—কর্ণাটকের উদুপি জেলা প্রশাসন সম্প্রতি হিজার পরে ছাত্রীদের ক্লাস যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ জারি করে। নির্দেশিকায় বলা হয়, ‘হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তবে সে স্কার্ফের রঙ হবে দোপাট্টার রঙে। ক্যাম্পাস ও কলেজ ক্যান্টিনে আর অন্য কোনও পোশাক পরতে দেওয়া হবে না।’
প্রশাসনিক এমন ‘বার্তা’ পেয়ে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ হিজাব-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে।

 

সম্পর্কিত খবর