শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশ সময় সকাল ১০টা ১৬ মিনিটে ফয়জাবাদ শহরের কাছে আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের আশকাশাম জেলা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তান ছাড়াও শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাজিকিস্তানেও। ভারতের জম্মু-কাশ্মীর, দিল্লিতেও কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৭ জানুয়ারি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত হন। আহত হন আরও চারজন। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি।

আফগানিস্তানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে, বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায়। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়েছিল।

 

সম্পর্কিত খবর