শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেন তারা।

এসময় শিক্ষার্থীরা মহাসড়কের আশেপাশের সিসি ক্যামেরা ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এই প্রতিবেদন লেখ পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

এ বিষয়ে স্বাধীন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা ক্যাম্পাসের ভেতরেও নিরাপদ নয়। ক্যাম্পাসের ভেতরে আমার ভাইয়ের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এর সঠিক জবাব না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অনড় থাকবেন বলে জানান।

এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ নিতে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসে।

এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সেখানে থাকা ট্রাকগুলোতে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।
ই

সম্পর্কিত খবর