শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাবিতে জানাজা শেষে বাড়ির পথে হিমেলের মরদেহ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকে পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী হিমেলের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজা পূর্ববর্তী সময়ে উপাচার্য নিহতের পরিবারকে আজকের দিনের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

জানাজা শেষে হিমেলের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে নাটোরে। সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে এদিন সকাল সাড়ে নয়টার দিকে নিহত হিমেলর লাশ চারুকলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় হিমেলের বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন।

বেলা দশটার দিকে সাদা পিকআপে করে তার লাশ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় হিমেল নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

হিমেলের মৃত্যুর ঘটনায় পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা ৫টি ট্রাকে আগুন দেন এবং মধ্যে রাত পর্যন্ত উপাচার্য ভবন ঘেরাও করে রাখেন। ছিন্নভিন্ন হয়ে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর চালান। ঢাকা রাজশাহী মহাসড়কও অবরোধ করে রাখেন তারা।

এ ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সম্পর্কিত খবর