শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রায় দেড় কোটি শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

ইকুইটি বা মূলধন বাবদ নেয়া শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে প্রায় দেড় কোটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারের কাছ থেকে ইকুইটি হিসেবে তিন কিস্তিতে ১৪০ কোটি টাকা নেয়। এরপরের অর্থবছরে তিন কিস্তিতে নেয়া হয় আরো ২৬ কোটি টাকা। দুই অর্থবছরে কোম্পানিটি ইকুইটি হিসেবে সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা গ্রহণ করে। এ শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল।

এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের নেয়া টাকার বিপরীতে ১ কোটি ২৭ লাখ ৪ হাজার ১৭৪টি শেয়ার ইস্যু করা হবে। একইভাবে ২০১৬-১৭ অর্থবছরের প্রাপ্ত টাকার বিপরীতে ২১ লাখ ৬৪ হাজার ৮৩৬টি শেয়ার ইস্যু করা হবে। যার প্রতিটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। অর্থবছরের শেষ কার্যদিবসের বাজারমূল্য বিবেচনায় যার ইস্যু মূল্য হবে ১১০ টাকা ২০ পয়সা। শেয়ারমানি ডিপোজিটের বিপরীতে সব মিলিয়ে সরকারের অনুকূলে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল।

 

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০। এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক শূন্য ৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

সম্পর্কিত খবর