শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আজ ইউনিয়ন ব্যাংকের লেনদেন শুরু

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংকটির লেনদেন হবে। ব্যাংকটির ট্রেডিং কোড ‘ইউনিয়নব্যাংক’। কোম্পানি কোড ‘১১১৫২’। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১২২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল প্রায় ১১৬ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ব্যাংকটির ইপিএস হবে ১ টাকা ২৪ পয়সা।

এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬ কোটি ৪১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় মুনাফা ছিল ৬০ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আইপিও-পরবর্তী যা হবে ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ১৪ টাকা ৮২ পয়সা।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করেছে।

সম্পর্কিত খবর