শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউরোপীয় ইউনিটগুলোকে একীভূত করছে জেপি মরগ্যান

ইউরোপজুড়ে থাকা নিজেদের ব্যবসায়িক ইউনিটগুলোকে জার্মান ইউনিটের সঙ্গে একীভূত করছে মার্কিন ব্যাংকিং জায়ান্ট জেপি মরগ্যান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর অঞ্চলটিতে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য হিসেবে এমন পদক্ষেপ নিচ্ছে জেপি মরগ্যান। খবর রয়টার্স।

জেপি মরগ্যান জানায়, কোম্পানির জার্মান ইউনিট জেপি মরগ্যান এজির সঙ্গে সুইডেন ও আইরিশ ইউনিটের একীভূতকরণ ইউরোপে জেপি মরগ্যানের কাঠামোকে আরো সাবলীল করে তুলবে। এ একীভূতকরণের ফলে জার্মানির বৃহৎ পাঁচটি ব্যাংকিং প্রতিষ্ঠানের একটি হিসেবে নিজেদের অবস্থান গড়ে নেবে জেপি মরগ্যান। একই সঙ্গে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) তত্ত্বাবধানে থাকা শীর্ষ ২০টি ব্যাংকের একটি হয়ে উঠবে জেপি মরগ্যান। এ একীভূতকরণের ফলে ইউরোপে জেপি মরগ্যানের মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ হাজার ৪০০ কোটি ইউরো (৩ হাজার ৮৫১ কোটি ডলার)। জেপি মরগ্যান জানায়, ইইউ লিগ্যাল এনটিটি স্ট্রাকচারে পুনর্গঠনের ফলে তাদের বিদ্যমান দপ্তরের ঠিকানায় কোনো পরিবর্তন আসবে না।

 

ব্রেক্সিটের পর থেকেই উল্লেখযোগ্য মার্কিন ব্যাংকগুলো তাদের ইউরোপীয় অঞ্চলের কার্যক্রম পুনর্গঠন করতে শুরু করেছে। মূলত লন্ডনের বাইরে ইউরোপীয় গ্রাহকদের সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হওয়ায় এমনটা করছে ব্যাংকগুলো।

সম্পর্কিত খবর