শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মেগা প্রকল্পগুলো ত্বরান্বিত করতে বিজিএমইএর অনুরোধ

স্থানীয় অর্থনীতি চাঙ্গা রাখা এবং রফতানি কার্যক্রম আরো সহজতর করার জন্য অবকাঠামোগত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং স্বল্পতম সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। গতকাল রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ সচিব মো. মনজুর হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমন অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম এবং পরিচালক রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, সরকার কর্তৃক গৃহীত এ মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে দেশে পরিবহন সংযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবহন ও লজিস্টিকস ব্যয় হ্রাসের মাধ্যমে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে, যা কিনা প্রকারান্তরে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

ফারুক হাসান বলেন, মহাসড়কে যানজট লিড টাইম থেকে মহামূল্যবান সময় নিয়ে নিচ্ছে। আবার যানজটের কারণে কারখানায় কাঁচামাল আনয়ন এবং কারখানা থেকে রফতানিতব্য পণ্য পরিবহনে অতিরিক্ত সময় উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। তিনি বলেন, বর্তমানে ফ্যাশন মৌসুমগুলো ক্রমেই সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হচ্ছে এবং একটি আঁটসাঁট সময় কাঠামোর মধ্যে পণ্য ডেলিভারি দেয়ার জন্য পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ দেয়া হচ্ছে। মহাসড়কগুলোতে বিশেষ করে ঢাকা-গাজীপুর মহাসড়কে বিদ্যমান যানজট কমানোর জন্য মেগা প্রকল্পগুলোর স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন কাজ শুরুর আগে যাত্রী ও যানবাহন পরিবহনের জন্য বিকল্প সড়ক নিশ্চিত করার জন্যও অনুরোধ জানান এ ব্যবসায়ী নেতা। পাশাপাশি মহাসড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, বিশেষ করে মহাসড়কগুলোকে এলোমেলো পার্কিং এবং অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটমুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

সম্পর্কিত খবর