মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন ২০২২ অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি এবং অফশোর ব্যাংকিংয়ের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


