শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘সমিতির ফান্ড ৫০ লাখ টাকা করতে চাই’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গে যুক্ত হয়ে মিশা-জায়েদ প্যানেল গঠন করেছেন তিনি। গত দুই মেয়াদে সভাপতির দায়িত্বে ছিলেন এই খল অভিনেতা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মিশা বলেন, যে সমস্ত কাজ ৮০-৮৫ শতাংশ করে ফেলেছি, সেগুলোর বাকি অংশ সম্পন্ন করব সবার আগে। এরপর আমরা ভূমিহীন শিল্পীদের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যাদের ভূমি নেই, তারা যেন বসবাসের জন্য অন্তত দুটো করে রুম পান, সেটার চেষ্টা করব।

মিশা-জায়েদ প্যানেলের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে- তারা ১৮৪ জন শিল্পীর সদস্যপদ বাতিল করেছেন। এ বিষয়ে মিশা বলেন, যেসব যোগ্য শিল্পী বাদ পড়েছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। যোগ্যতাহীন কাউকে নিলে তো আমার সমিতিরই বদনাম হবে।
বর্তমানে শিল্পী সমিতির ফান্ডে ১২ লাখ টাকা রয়েছে বলে জানান মিশা সওদাগর। জয়লাভ করলে সেই ফান্ড বৃদ্ধিতেও জোরালো পদক্ষেপ থাকবে তাদের। অভিনেতার ভাষ্য- ফান্ড এখন ১২ লাখ টাকা আছে, সেটাকে ৫০ লাখ টাকা করব।

এবারের নির্বাচনে মিশার বিপরীতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন; কিন্তু এমনটা প্রত্যাশা করেননি মিশা। তিনি বলেন, উনি আমাদের উপদেষ্টা। একবারও কিন্তু আমাদের বলেননি যে, তিনি দাঁড়াতে চান। আমি নিজে গিয়ে তাকে বলেছিলাম- ভাইয়া আমি শুনেছি আপনি কোনো প্যানেল করেননি। যদি আপনি নির্বাচন করতে চান তাহলে আমার প্যানেল রেডি আছে। আমি সরে যাই, আপনি দাঁড়ান। তার প্রতি শ্রদ্ধা রেখে এভাবেই বলেছিলাম তাকে।

সম্পর্কিত খবর