শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে সুমন মুন্সি (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট এলাকায়।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী।

তিনি জানান, রোববার সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে একজন চাঁদা দাবি করছে- এমন খবরে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের জ্যাকেট পরা একজনকে দেখতে পান তারা। জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন তিনি ভুয়া র‌্যাব সদস্য।

পরে তাকে তল্লাশি করে ভুয়া আইডি কার্ড, জ্যাকেট, চাঁদা হিসেবে নেওয়া স্বর্ণের চেইন, রিং ও নগদ চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সুমন মুন্সির বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর