শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে চীন

গত বছর যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির পরিমাণ বাড়িয়েছে চীন। একই সময়ে ব্রাজিল থেকে পণ্যটির আমদানি কমেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল ৩ কোটি ২৩ লাখ টন, যা এর আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি, ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল ২ কোটি ৫৯ লাখ টন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যে এটি দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

একই সময়ে ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ কমে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৮২ লাখ টন, যা এর আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ কম। ২০২০ সালে ব্রাজিল থেকে আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল ৬ কোটি ৪৩ লাখ টন।

ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি অনুসারে ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের কৃষিপণ্য আমদানি বাড়ানোর জন্য সম্মত হয় চীন।

২০২১ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র থেকে ২ কোটি ১৬ লাখ টন সয়াবিন আমদানি করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বেশি। বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানীকৃত সয়াবিনের পরিমাণ ছিল ১ কোটি ৭৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ কোটি ৬৬ লাখ টন কম।

সম্পর্কিত খবর