শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারতে রাবারের দাম কিছুটা বেড়েছে

ভারতের বাজারে রাবারের দাম আবার কিছুটা বেড়েছে। গতকাল বাজার পরিস্থিতি স্থির থাকলেও কিছু ডিলার কাঁচামাল সংগ্রহ করা শুরু করলে তা উন্নতির দিকে যায়। তবে এ সময় দামের তীব্র বৃদ্ধি দেখা যায়নি। রাবারের উচ্চমূল্য মোকাবেলায় পণ্যটির প্রধান ভোক্তা শিল্পগুলো বাজার এড়িয়ে গেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এক ডিলার বলেন, উৎপাদনকারীদের রক্ষার স্বার্থে শিল্প জায়ান্টদের উচিত পণ্যটির ক্রয় অব্যাহত রাখা। বর্তমানে পণ্যটির দাম প্রতি কেজিতে সাম্প্রতিক রেকর্ড দামের চেয়ে ৩৫ রুপি কম দরে চলছে। রাবার উৎপাদনকারীরা তাদের সর্বোচ্চ উৎপাদন মৌসুমের শেষ পর্যায়ে আছেন। বর্তমানে আরএসএস-৪ গ্রেডের রাবারের দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ১৬২ রুপি। রাবার বোর্ডের নির্ধারিত দাম অনুসারে এ পরিমাণ বেড়েছে।

ভবিষ্যৎ সরবরাহ মূল্যের ক্ষেত্রে জানুয়ারিতে সরবরাহের জন্য রাবারের দাম দশমিক ৪২ শতাংশ কমেছে। বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে ৫ লটের একটি ভলিউমসহ পণ্যটির প্রতি কেজি দাম ছিল ১৬৪ রুপি ৬৯ পয়সা। এ সময় ব্যাংককের বাজারে আরএসএস-৩ গ্রেডের দাম বেড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১৪৮ রুপি ৬৭ পয়সা। অন্যদিকে কুয়ালালামপুরে এসএমআর-২০ গ্রেডের দাম কিছুটা কমে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১৩৪ রুপি ৭৬ পয়সা, লেটেক্স গ্রেডের দাম প্রতি কেজিতে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ রুপি ৪০ পয়সা।

মে মাসে সরবরাহের জন্য সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বাণিজ্য হওয়া ২ লাখ ৮৮ হাজার ৬৯৯টি লটে প্রাকৃতিক রাবারের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময় প্রতি কেজি রাবারের দাম ছিল ১৭৫ রুপি ৩৩ পয়সা।

সম্পর্কিত খবর