শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্যাংক মালিক হওয়ার স্বপ্নপূরণ হলো না সাকিবের

দীর্ঘ প্রতীক্ষার পরও অনুমোদন পেল না যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাশেমের পিপলস ব্যাংক। লেটার অব ইনটেন্টের (এলওআই) মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করায় আর কার্যক্রম শুরু করতে পারবে না ব্যাংকটি।

তবে ভবিষ্যতে ব্যাংকটির উদ্যোক্তারা একই নামে অথবা নতুন নামে ব্যাংকের লাইসেন্স পাওয়ার আবেদন করতে পারবে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার মা শিরিন আকতার এই ব্যাংকের শেয়ার কিনে মালিক হতে চেয়েছিলেন। সাকিব ব্যাংকটির মালিকানায় আসার জন্য ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিতে চেয়েছিলেন।

বৃহস্প‌তিবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পিপলস ব্যাংকের লেটার অব ইনটেন্টের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ হ‌য়েছে।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তিনটি নতুন ব্যাংককে (পিপলস ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন ব্যাংক) লেটার অব ইনটেন্ট (এলওআই) প্রদান করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বেঙ্গল ও সিটিজেন ব্যাংক ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। কিন্তু পিপলস ব্যাংক পরিশোধিত মূলধনসহ নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে বারবার ব্যর্থ হয়েছে এবং আরও সময় চেয়ে আবেদন করে আসছে।

সবশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পিপলস ব্যাংকের লেটার অব ইনটেন্টের (এলওআই) মেয়াদ শেষ হয়। তার আগেই এলওআইর মেয়াদ আবেদন করেছিল পিপলস ব্যাংকের উদ্যোক্তারা। একই সঙ্গে ব্যাংকটির কার্যক্রম শুরুর শেষ চেষ্টা হিসেবে মালিকানায় যুক্ত করতে চেয়েছে অলরাউন্টার ক্রিকেটার সাকিব আল হাসানকে। তারপরও কার্যক্রম শুরুর দিকে আগাতে পারল না পিপলস ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, প্রস্তা‌বিত পিপলস ব্যাংকের এলওআইর মেয়াদ শেষ হয়েছে ২০২১ সা‌লের ৩১ ডি‌সেম্বর। নির্ধা‌রিত সম‌য়ের মধ্যে তারা শর্ত পূরণ কর‌তে ব্যর্থ হওয়ায় আর তাদের এলআইর মেয়াদ বাড়া‌নোর আবেদন বা‌তিল করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, লেটার অব ইনটেন্টের মেয়াদ বাড়ানোর আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় নাকচ হওয়ার ফলে পিপলস ব্যাংকের কার্যক্রমের সমাপ্তি ঘটল। এখন তারা চাইলে একই নামে অথবা নতুন নামে ব্যাংকের লাইসেন্স পাওয়ার আবেদন করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের ১২ জন উদ্যোক্তা প‌রিচাল‌কের ম‌ধ্যে এখন প্রস্তা‌বিত ব্যাংকটির চেয়ারম্যান আবুল কা‌শেম ও তার স্ত্রী আছেন। কার্যক্রম শুরু করতে নতুন ক‌রে আরও ২১ জন প‌রিচাল‌ক নিয়োগের আবেদন ক‌রে‌ন। ২১ জনের ম‌ধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আকতারও রয়েছেন।

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবিত পিপলস ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং ব্যবসার জন্য লাইসেন্স পাওয়ার চেষ্টা করেছিল। তবে এলওআইর শর্ত পূরণ না হওয়ায় লাইসেন্স পাচ্ছিল না। ফলে কয়েক দফা এলওআইর মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিক হতে চেয়েছিলেন, যা অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় নাকচ হলো।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক তিনটি নতুন ব্যাংককে (পিপলস ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন ব্যাংক) লেটার অব ইনটেন্ট (এলওআই) প্রদান করে।

এর মধ্যে বেঙ্গল ও সিটিজেন ব্যাংক ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। কিন্তু পিপলস ব্যাংক পরিশোধিত মূলধনসহ নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে বারবার ব্যর্থ হয়েছে এবং আরও সময় চেয়ে করা আবেদন শেষ পর্যন্ত বাতিল হওয়ায় আর আলোর মুখ দেখলো না।

 

 

সম্পর্কিত খবর