শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শিমু হত্যার দায় স্বীকার করেছেন স্বামী : পুলিশ

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন তাঁর স্বামী সাখাওয়াত আলীম নোবেল এবং নোবেলের বন্ধু ফরহাদ। গণমাধ্যমের কাছে আজ মঙ্গলবার দুপুরে এ দাবি করেছেন কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চুন্নু মিয়া।

চুন্নু মিয়া বলেন, ‘গত রোববার নিখোঁজ হন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। গতকাল সোমবার দুপুরে কেরাণীগঞ্জের আলিপুর ব্রিজের নিচ থেকে তাঁর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। গতকাল রাতেই আমরা সাখাওয়াত আলীম নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করি। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাখাওয়াত আলীম নোবেল ও ফরহাদ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। আমরা তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছি।’

চুন্নু মিয়া বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আটক দুজনই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি। শিমুর পরিবারের সদস্যেরা থানায় রয়েছেন। তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ মামলায় সাখাওয়াত আলীম নোবেল ও গাড়িচালক ফরহাদকে আসামি করা হবে। এ ছাড়া অন্য কেউ আসামি হলে তা দ্রুতই জানা যাবে।’

গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন রাইমা ইসলাম শিমু। ওইদিন রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল। কলাবাগান থানার এসআই এবং জিডির তদন্ত কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, ‘‘জিডিতে নোবেল দাবি করেন, ‘গত রোববার অনুমানিক সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। তারপর থেকে এখন পর্যন্ত (জিডি করার সময় পর্যন্ত) বাসায় ফেরেনি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’’

সম্পর্কিত খবর