তারকাদের নিয়ে ‘ভিভা ক্রিয়েশন্স’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এখন শীতকাল। চলছে বিয়ের মৌসুম। পোশাকের বাজারে ঢুঁ মারলেই চোখে পড়ে বিয়ের কেনাকাটা। দেশি বিদেশি বাহারি পোশাকে সাজছেন বর কনে। এরই মধ্যে ভারতীয় উপমহাদেশের অত্যাধুনিক ও ঐতিহ্যবাহী বিয়ের সব কালেকশন নিয়ে যাত্রা শুরু করলো শপিংমল ‘ভিভা ক্রিয়েশন্স’।

স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর গুলশান-১ এর ১৩০ নম্বর সড়কে শনিবার (১৬ জানুয়ারি) রাতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। এসময় তার সঙ্গে ছিলেন ইলিয়াস কাঞ্চনসহ শোবিজের একঝাঁক তারকা।

উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী পুরো ভিভা ক্রিয়েশন্স ঘুরে মুগ্ধতা নিয়ে রাজকীয় কালেকশন এবং ডেকোরেশনের প্রশংসা করে বলেন, ‘ভিভা ক্রিয়েশন্সের বৈচিত্র্যময় লাক্সারি পোশাকগুলো খুব চমৎকার।’

ভিভা ক্রিয়েশনের উদ্যোক্তাদের দেশেই এমন পোশাক তৈরি করার তাগিদও দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুভেচ্ছা বক্তব্যে অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ভিভা ক্রিয়েশন্সের ডিরেক্টর জিল্লুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের বাইরে গিয়ে যারা বিয়ের শপিং করতে চান, তাদের কথা মাথায় রেখেই হাতের নাগালে উপমহাদেশের সেরা ডিজাইনারদের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে এসেছি। এখানে বিয়ের এক্সক্লুসিভ শাড়ি, চোখধাঁধানো সব ডিজাইনার্স লেহেঙ্গা, শারারা, শেরওয়ানী, গায়ে হলুদের কালেকশন, পাগড়ি ও পাঞ্জাবি ছাড়াও ন্যায্যমূল্যে ডিজাইনার্স কালেকশনের গর্জিয়াস সব পাঞ্জাবি পাওয়া যাবে।

‘বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি’ বিষয়টি মাথায় রেখে উপমহাদেশের বিভিন্ন এলাকার সম্পূর্ণ নতুন নকশার শাড়ি, ডিজাইনার কালেকশনের রাজকীয় ইমিটেশন জুয়েলারি, লং কামিজ, থ্রি-পিস, টপস, পার্স ও জুতা ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিশাল কালেকশন। ভিভা ক্রিয়েশন্স মানে দেশেই বিদেশে শপিংয়ের আবহ।’

উদ্বোধন পরবর্তী জমকালো অনুষ্ঠানে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নায়ক রিয়াজ এবং অভিনেত্রী নিপুন একইসুরে ভিভা ক্রিয়েশন্সের বিয়ের লেহেঙ্গা, শাড়ি এবং শেরওয়ানীর প্রশংসা করে চলচ্চিত্রাঙ্গনের সবাইকে ভিভা ওয়েডিংমল ঘুরে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি কামরুল আহসান (বিপিএম), ঢাকা রেঞ্জের ডেপুটি আইজিপি হাবিবুর রহমান (বিপিএম, পিপিএম), আলফা ক্রেডিট রেটিং লি.’র চেয়ারম্যান আবু সালেহ আব্দুল মুয়িজ (সুজন), জনতা ব্যাংকের পরিচালক মো. আসাদ উল্লাহ, ভিভা ক্রিয়েশন্সের চেয়ারম্যান রাকিব উদ্দিন (জুয়েল ঢালি), ভিভা ক্রিয়েশন্সের ম্যানেজিং ডিরেক্টর ও অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ।

 

সম্পর্কিত খবর