শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ছয় বছরে প্রথমবার কমল চীনের ইস্পাত উৎপাদন

বিদায়ী বছর চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শিল্প ধাতুটির উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। এর আগে ২০২০ সালে চীন রেকর্ড পরিমাণ অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চীন কার্বন নিঃসরণ কমাতে গত বছর অপরিশোধিত ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেয়। পাশাপাশি নজিরবিহীন বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের লক্ষ্য বাস্তবায়নও এ পদক্ষেপের অন্যতম কারণ।

চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ। গত বছর দেশটি ১০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। ২০২০ সালের তুলনায় উৎপাদন ৩ শতাংশ কমেছে। ওই বছর দেশটি ১০ লাখ ৬৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।

তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় চীন। এ লক্ষ্য বাস্তবায়নে গত বছরের শুরুতেই খাতসংশ্লিষ্টদের ২০২০ সালের তুলনায় কম ইস্পাত উৎপাদন করতে বলে দেশটির সরকার। তবে অবকাঠামো নির্মাণ ও শিল্প খাতে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বছরের প্রথমার্ধে এ লক্ষ্য বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়। এ সময় ধাতুটির উৎপাদন ২০২০ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়ে যায়। তবে বছরের শেষার্ধে উৎপাদনে লাগাম টেনে ধরতে সক্ষম হন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর