শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মহামারীপূর্ব অবস্থায় অস্ট্রেলিয়ার এলএনজি রফতানি

গত বছর রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করেছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে মহামারীপূর্ব প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে দেশটি। অস্ট্রেলিয়াভিত্তিক জ্বালানি পণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান এনার্জিকোয়েস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, ২০২১ সালে অস্ট্রেলিয়া ৮ কোটি ৯ লাখ টন এলএনজি রফতানি করে। ২০২০ সালে রফতানি করে ৭ কোটি ৮০ লাখ টন। সে হিসাবে রফতানি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে করোনা মহামারীর আগে ২০১৯ সালে রফতানি করা হয় ৭ কোটি ৭৬ লাখ টন। সে হিসাবেও গত বছর রফতানি ছিল ঊর্ধ্বমুখী।

এনার্জিকোয়েস্টের প্রধান নির্বাহী গ্রেইমি বিথান বলেন, বর্তমান বিশ্বে সরবরাহ চেইনে তীব্র সংকট চলছে। জাহাজীকরণে মোকাবেলা করতে হচ্ছে নানামুখী চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে এলএনজি রফতানি বৃদ্ধি অস্ট্রেলিয়ার জন্য একটি বড় অর্জন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই এলএনজি রফতানি বাড়ায় তা থেকে আয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছর জ্বালানি পণ্যটি রফতানি করে অস্ট্রেলিয়া ৩ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে। ২০২০ সালের তুলনায় আয় বেড়েছে ২৫ শতাংশ। ফলে রফতানির পাশাপাশি রফতানি আয়ের দিক থেকেও মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া।

সম্পর্কিত খবর