শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মন্দায় বছর পার করেছে দার্জিলিং চা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় উৎপাদিত বিশেষ জাতের চা দার্জিলিং চা নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চায়ের খ্যাতি রয়েছে এটির। বাজারজুড়ে তীব্র চাহিদা থাকলেও মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে ২০২১ সাল পার করেছে দার্জিলিং চা।

দি ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুই দশক আগেও ১ কোটি ৩০ লাখ টন দার্জিলিং চা উৎপাদন হয়েছিল। কিন্তু গত বছর তা অর্ধেকে নেমে আসে। উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ টনে। প্রতি বছর উৎপাদিত চায়ের অর্ধেকই বিদেশে রফতানি হয়। এর মধ্যে অধিকাংশই যায় ব্রিটেন ও জাপানে। কিছু যায় ইউরোপের অন্য কয়েকটি দেশে।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তন, বাগান বন্ধ হয়ে যাওয়া এবং চা শ্রমিক সংকটের কারণে উৎপাদন কমছে। নানা কারণে পণ্যটি রফতানি বাজারও হারাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ ২০১৭ সালে দার্জিলিং পাহাড়ে হিংসাত্মক রাজনীতির পুনরুত্থান। অস্থিরতা দেখা দিলে ওই বছর প্রায় এক লাখ চা শ্রমিক উৎপাদন বন্ধ করে দেন।

বাগান মালিকরা বলছেন, বিদ্যমান প্রতিবন্ধকতা কাটাতে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। শিগগিরই পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ না করলে ভারতের চা শিল্পের সবচেয়ে সমাদৃত পণ্যটি ইতিহাসের পাতা থেকে অচিরেই মুছে যেতে পারে।

সম্পর্কিত খবর