শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গোলমরিচ রফতানিতে রেকর্ড আয় ভিয়েতনামের

সদ্যবিদায়ী বছরে ভিয়েতনামের গোলমরিচ রফতানি আয় তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত আন্তর্জাতিক বাজারে মসলাপণ্যটির রফতানি মূল্য বেশি থাকায় সুবিধা পেয়েছে দেশটি। তবে চলতি বছর গোলমরিচের বৈশ্বিক বাজার উন্নয়ন কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর দ্য স্টার।

ভিয়েতনাম পিপার অ্যাসোসিয়েশনের (ভিপিএ) দেয়া তথ্যমতে, ২০২১ সালে দেশটির গোলমরিচ রফতানির পরিমাণ ২ লাখ ৬০ হাজার টনে পৌঁছেছে। রফতানি থেকে আয় এসেছে ৯৫ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রফতানির পরিমাণ ৯ শতাংশ কমলেও আয় বেড়েছে ৪৪ শতাংশ।

তথ্য বলছে, অতিরিক্ত সরবরাহ এবং বড় পরিসরে দাম কমে যাওয়ার কারণে চার বছর ধরে চ্যালেঞ্জের মুখে ছিল ভিয়েতনামের গোলমরিচ শিল্প। তবে গত বছর এ শিল্পে শক্তিশালী পুনরুদ্ধার ঘটেছে। পণ্যটির ক্রয়মূল্য ৪০-৪৪ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রতি কেজির দাম উঠেছে ৫১-৫৩ হাজার ডং পর্যন্ত। মার্চে দাম আরো বেড়ে ৭৬-৭৯ হাজার ডংয়ে উন্নীত হয়। অক্টোবরের শেষ দিকে এসে ক্রয়মূল্য ৯০ হাজার ডংয়ে পৌঁছে, যা ২০১৭ সালের পর রেকর্ড সর্বোচ্চ। গত বছরের শুরুর তুলনায় বর্তমানে পণ্যটির ক্রয়মূল্য ৫৩-৫৪ শতাংশ বেড়েছে। এছাড়া গত কয়েক বছরের তুলনায় বেড়েছে অনেক বেশি। এমন মূল্যবৃদ্ধি স্থানীয় শিল্পটির নতুন উচ্চতায় পৌঁছনোর ইঙ্গিত দিচ্ছে। অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, বর্তমানে প্রতি টন ভিয়েতনামিজ গোলমরিচের রফতানি মূল্য ৪ হাজার ডলার।

ব্যবসায়ীরা জানান, গত বছর ভিয়েতনামে গোলমরিচ আবাদি জমির পরিমাণ কমেছে। এ কারণেই মূলত পণ্যটির দাম হু হু করে বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোয় দাম নিম্নমুখী থাকায় দেশটির কৃষকরা আবাদের পরিমাণ কমিয়ে আনেন।

২০২১ সালে ভিয়েতনামে ১ লাখ ৮০ হাজার টন গোলমরিচ উৎপাদন হয়েছে। ২০২০ সালের তুলনায় উৎপাদন ২৫ শতাংশ কমেছে। চলতি বছরও উৎপাদনে নিম্নমুখিতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর