শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউনিয়ন ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে প্রায় ৬০ শতাংশ

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে পুঁজিবাজারে লেনদেন শুরুর অপেক্ষায় থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৬০ লাখ টাকার মতো বা ৫৯ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। যেখানে আইপিও-পরবর্তী ইপিএস হবে ৮৯ পয়সা।

অন্যদিকে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনিয়ন ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার মতো। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৯৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ২৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় নিয়ে পুনমূর্ল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সা। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ১৫ টাকা ৩২ পয়সা।

১৬ জানুয়ারি থেকে ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে শেয়ার লেনদেন করবে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এর ট্রেডিং কোড হবে ‘ইউনিয়নআইএনএস’। কোম্পানি কোড ‘২৫৭৫৩’।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম কমিশন সভায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিওর অনুমোদন দেয়া হয়। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য গত ১৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির সাবস্ক্রিপশন শুরু হয়। চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।

আইপিও প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে মোট ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি সাধারণ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

সম্পর্কিত খবর