শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মধ্যরাত থেকে নির্বাচনি সাত এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও দেশের পাঁচটি পৌরসভায় নির্বাচন। আগামীকাল রোববার সাত এলাকার এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ইসি জানায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ ও পাঁচটি পৌরসভায় যান চলাচলের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পৌরসভাগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকরগাছা, নাটোরের বাগাতিপাড়া ও নাটোর।

এ প্রসঙ্গে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, মোটরসাইকেল চলাচলে শুক্রবার ১৪ জানুয়ারি রাত ১২টা থেকে কার্যকর নিষেধাজ্ঞা ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া আজ শনিবার রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে।

সম্পর্কিত খবর