সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান’স নাইট ২০২২ অনুষ্ঠিত

সম্প্রতি সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান’স নাইট ২০২২ অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এ সময় চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। একই সময় তিনি ব্যাংকের নতুন সেবা ‘ডিজিটাল অনবোর্ডিং’ এবং ‘ডিজাস্টার রিকভারি সাইট’-এর উদ্বোধন করেন। চেয়ারম্যান’স নাইট ২০২২-এ ব্যাংকের এমডি ও সিইও মুখলেসুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত খবর