শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে জাসদ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে আলোচনায় বসছেন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতাদের সঙ্গে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে আলোচনায় বসছেন তিনি।

ইতোমধ্যে ১৪ দলের আরও দুই শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আমন্ত্রণ পেয়েছে সংলাপের। ন্যাপকে আগামী ২৬ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় এবং ওয়ার্কার্স পার্টিকে আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার একই সময়ে বঙ্গভবনে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি।

বাম গণতান্ত্রিক জোটের শরিকদের মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সংলাপের ডাক পেয়েছে। এ দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। জোটের নিবন্ধিত অন্য দু’দল সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এখনো সংলাপের চিঠি পায়নি।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় তরীকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস এবং ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বিএনএফ এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি।

সরকারি দল আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

গত সোমবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচন ব্যবস্থা সংস্কারের তিন দফা প্রস্তাব ছাড়াও ইসি গঠনে সার্চ কমিটির জন্য মুখবন্ধ খামে পাঁচটি নাম দিয়েছেন জাতীয় পার্টির নেতারা।

আমন্ত্রণ পাওয়া ১৪ দলের শরিক বাম নেতারা বলছেন, তারা চাইছেন সুনির্দিষ্ট আইনি কাঠামোর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য ও দলমত নিরপেক্ষ এমন একটি নির্বাচন কমিশন, যারা স্বাধীন ও স্বতন্ত্র অবস্থানে থেকে আগামী জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি জানান, রাষ্ট্রপতির সংলাপে তারা ইসি গঠনে আইন প্রণয়নের কথা তুলে ধরবেন। তবে শেষ পর্যন্ত আবারও সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলে, সেক্ষেত্রে অর্থবহ ও কার্যকর নির্বাচন আয়োজন করতে পারেন- এমন ব্যক্তিদের দিয়ে কমিশন করার কথা বলবেন। বিশেষত প্রধান নির্বাচন কমিশনার পদে আমলাদের পরিবর্তে হাইকোর্ট ডিভিশন অথবা সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ দিতে বলবেন তারা।

প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর