শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আন্তর্জাতিক বাজারে বেড়েছে ভুট্টা-সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে ভুট্টা ও সয়াবিনের দাম। দক্ষিণ আমেরিকার দেশগুলোয় শুষ্ক আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষিপণ্য দুটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে গমের দাম কিছুটা কমেছে। খবর নাসডাক ও রয়টার্স।

গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলার ৯৩ সেন্ট। একই দিন ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯২ সেন্ট। এ নিয়ে টানা ছয় কার্যদিবসে কৃষিপণ্যটির বাজারদর বৃদ্ধি পেয়েছে। তবে গমের দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি ৭ ডলার ৭৭ সেন্টে নেমেছে।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানায়, দেশটির কেন্দ্রীয় ফার্ম বেল্টে আগামী কয়েকদিন তীব্র গরম আবহাওয়া বিরাজ করতে পারে। ফলে অঞ্চলটিতে আবাদকৃত ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষিপণ্যের বাজার পর্যবেক্ষকরা জানান, শুষ্ক আবহাওয়ার কারণে কৃষিপণ্য উৎপাদনে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া দেশটির প্রধান কৃষিপণ্য উৎপাদন অঞ্চলে আঘাত হেনেছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে শীতকালীন ফসল। এসব কারণে খাদ্যশস্যের আন্তর্জাতিক বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর