শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ছাড়পত্র পেল করোনা টিকা কোভোভ্যাক্স

ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।

শুক্রবার এক বিবৃতিতে এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই টিকাটির মান, নিরাপত্তা, কার্যকারিতা ও (টিকা) প্রস্তুতকারী কোম্পানির টিকা উৎপাদনের পরিবেশ বিষয়ক পর্যালোচনামূলক তথ্য আমাদের দিয়েছে।’

‘এসব তথ্য যাচাই-বাছাই করে ডব্লিউএইচওর উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ডব্লিউএইচওর ছাড়পত্র পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ আবশ্যক, সেসব সন্তোষজনক ভাবেই পূরণ করেছে টিকার প্রস্তুতকারী কোম্পানি। এই টিকা ব্যাবহারে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি এবং বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যেতে পারে।

এক টুইটবার্তায় টিকার প্রস্তুতাকারী প্রতিষ্ঠান এসআইআইয়ের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলফলক স্পর্ষ করলাম আমরা। ডব্লিউএইচও কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

‘ডব্লিউএইচও এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট। এই ছাড়পত্র দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

এই নিয়ে ভারতে উৎপাদিত তৃতীয় টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ভারতের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকে জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ছাড়পত্র দিয়েছিল ডব্লিউএইচও।

 

 

সম্পর্কিত খবর