শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৈদেশিক সাহায্য ছাড়াই বাজেট প্রণয়ন করতে যাচ্ছে তালেবান

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদেশিক সহায়তা ছাড়াই খসড়া বাজেট প্রয়ণয় করেছে আফগানিস্তানের তালেবানের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়। তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে তালেবান। দেশটিতে সৃষ্টি হয়েছে চরম মানবিক বিপর্যয়। এর মধ্যেই এই বাজেট প্রণয়নের খবর সামনে এলো।

তালেবানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল খড়সা বাজেটের বিস্তারিত জানাননি। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ওই বাজেট কার্যকর হবে বলে জানা গেছে। তবে প্রকাশ করার আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে বলে এএফপি জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালি বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ রাজস্ব থেকে বাজেটে অর্থায়ন করার চেষ্টা করছি, আমাদের বিশ্বাস আমরা সামাল দিতে পারব।

চলতি বছরের আগস্ট মাসে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যায়। এছাড়া পশ্চিমা দেশগুলোও আফগানিস্তানের বাইরে থাকা বিলিয়ন ডলারের আফগান সম্পদ আটকে রেখেছে।

এদিকে, সরকারি চাকরিজীবীদের আটকে থাকা কয়েকমাসের বেতনের ব্যাপারে হাকমল বলেছেন, চলতি বছরের শেষের মধ্যেই সব বকেয়া বেতন শোধ করে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল করা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

সম্পর্কিত খবর