শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারতে পাম অয়েলের বাজার দখল করছে সয়াবিন তেল

ভারত ভোজ্যতেল আমদানিনির্ভর দেশ। বিভিন্ন ধরনের ভোজ্যতেলের মধ্যে দেশটি সবচেয়ে বেশি আমদানি করে অপরিশোধিত পাম অয়েল। কিন্তু হু হু করে দাম বাড়তে থাকায় পণ্যটির চাহিদা কমছে। বিপরীতে বাজার দখল করে নিচ্ছে অপরিশোধিত সয়াবিন তেল। নভেম্বরে পণ্যটির আমদানি দ্বিগুণ বেড়েছে। সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, নভেম্বরে ভারত ৪ লাখ ৭৪ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ২ লাখ ১৬ হাজার টন। সে হিসাবে আমদানি বেড়েছে ১১৮ দশমিক ৫৮ শতাংশ।

কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট (সিআইএফ) চুক্তিতে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ১ হাজার ৪৫৯ ডলার। অক্টোবরে আমদানি মূল্য ছিল ১ হাজার ৪৫৩ ডলার।

ভারতের সয়াবিন তেল আমদানির প্রধান উৎস আর্জেন্টিনা ও ব্রাজিল। নভেম্বরে আর্জেন্টিনা থেকে ৩ লাখ ১৯ হাজার টন সয়াবিন তেল আমদানি করা হয়। গত বছরের একই সময় দেশটি থেকে আমদানি করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার টন। এছাড়া ব্রাজিল থেকে এক লাখ টন আমদানি করা হয়। বাকি সয়াবিন তেল এসেছে মিসর, তুরস্ক ও ইউক্রেন থেকে।

এদিকে নভেম্বরে ভারতের অপরিশোধিত পাম অয়েল আমদানি দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার টনে। অক্টোবরে আমদানি করা হয়েছিল ৬ লাখ ২৬ হাজার টন। সিআইএফ চুক্তিতে প্রতি টন আমদানি করা হয়েছে ১ হাজার ৪৩২ ডলারে। অক্টোবরে আমদানি মূল্য ছিল ১ হাজার ৩৬৯ ডলার।

পরিশোধিত পাম অলিন আমদানি কিছুটা বেড়েছে। নভেম্বরে আমদানি করা হয়েছে ৫৮ হাজার ২৬৭ টন। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ৫৮ হাজার ২১২ টন। সিআইএফ চুক্তিতে নভেম্বরে প্রতি টন পরিশোধিত পাম অলিনের আমদানি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৫ ডলার। অক্টোবরে আমদানি মূল্য ছিল ১ হাজার ৩৪৯ ডলার।

গত মাসে ভারত ২ লাখ ৪৪ হাজার টন অপরিশোধিত পাম অয়েল এবং ৭ হাজার ৫০০ টন পরিশোধিত পাম অলিন মালয়েশিয়া থেকে আমদানি করে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয় ১ লাখ ৯২ হাজার টন অপরিশোধিত পাম অয়েল এবং ৫০ হাজার ৭৬৭ টন পরিশোধিত পাম অলিন।

পাম অয়েল আমদানি কমলেও বেড়েছে সূর্যমুখী তেল আমদানি। নভেম্বরে ভারতে ১ লাখ ২৫ হাজার টন সূর্যমুখী তেল আমদানি করা হয়। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ১৬ হাজার টন। সিআইএফ চুক্তিতে প্রতি টন সূর্যমুখী আমদানি করা হয় ১ হাজার ৪৭১ ডলারে। আগের মাসে আমদানি মূল্য ছিল ১ হাজার ৪৫৭ ডলার। দেশটি ইউক্রেন ও রাশিয়া থেকে সর্বাধিক সূর্যমুখী তেল আমদানি করেছে।

 

সম্পর্কিত খবর