শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাঁচ বছরের সর্বনিম্নে ভারতীয় চালের রফতানি মূল্য

চলতি সপ্তাহে ভারতীয় চালের রফতানি মূল্য আবারো কমেছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রার বিনিময় মূল্য কমে যাওয়ায় রফতানিকারকরা কম দামেই চাল বিক্রি করছেন। এছাড়া স্থানীয় সরবরাহ বৃদ্ধি ও নতুন ধান সংগ্রহও বাজারে প্রভাব ফেলেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, চলতি সপ্তাহে ভারতীয় চালের রফতানি মূল্য কমে পাঁচ বছরের সর্বনিম্নে নেমেছে। শীর্ষ রফতানিকারক দেশটির ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম স্থির হয়েছে টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলারে। আগের সপ্তাহে প্রতি টন রফতানি করা হয়েছে ৩৫৩-৩৫৮ ডলারে। গত বৃহস্পতিবার ভারতীয় রুপির বিনিময় মূল্য দুই মাসের সর্বনিম্নে নেমেছে।

অন্ধ্রপ্রদেশের কাকিনাডা শহরের একটি চাল রফতানিকারক প্রতিষ্ঠান জানায়, বিশ্ববাজারে আবারো ভারতীয় চাল আকর্ষণীয় হয়ে উঠেছে। চলতি সপ্তাহে বাংলাদেশের বাজারে আরো এক ধাপ বেড়েছে চালের দাম। ভালো উৎপাদন ও আমদানি সত্ত্বেও বাজারে স্থিতি ফিরছে না। সংশ্লিষ্টরা মধ্যস্বত্বভোগীদের কৃত্রিম মজুদের মাধ্যমে দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন।

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহৎ চাল উৎপাদক। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমদানিনির্ভরতা বেড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বেশির ভাগ চালই ক্রয় করে ভারতের কাছে।

এদিকে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের দাম কমে টনপ্রতি ৪১০-৪১৪ ডলারে স্থির হয়েছে। গত সপ্তাহে দাম ছিল ৪১৫-৪২০ ডলার। হো চি মিনভিত্তিক ব্যবসায়ীরা জানান, বর্তমানে কন্টেইনার সংকট চালের বাজারে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর আকাশচুম্বী হয়ে উঠেছে জাহাজীকরণ ব্যয়। এসব কারণে বাজারে মন্দা চলছে। গতি হারিয়েছে চাল রফতানি।

এদিকে থাইল্যান্ডের চালের রফতানি মূল্য বেড়েছে। গত সপ্তাহে যে চাল ৩৮০-৩৯৭ ডলারে রফতানি করা হয়েছিল, চলতি সপ্তাহে তা বেড়ে ৩৮৫-৩৯৬ ডলারে উন্নীত হয়েছে।

 

সম্পর্কিত খবর