down of head

শ্রমিক কল্যাণ তহবিল থেকে পৌনে ২ কোটি টাকা সহায়তা প্রদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল’ থেকে বিভিন্ন জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৩৮৭ জন শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চশিক্ষায় ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ এসব চেক তুলে দেন। ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. আবু আশরীফ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি শ্রম অধিদপ্তরের এডিজি আব্দুল লতিফ খানসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত খবর