শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পারিবারিক কলহে পুলিশ স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

পারিবারিক কলহের জেরে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ওই এসআইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মূলত সেই কলহের জেরে আজ এই ঘটনাটি ঘটিয়েছেন।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনি (আহত এসআই) তার থানার ওসিকে বিষয়টি জানালে তারা গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার স্ত্রীকে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন ওই পুলিশ কর্মকর্তা। তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ওই এসআইকে।

এ বিষয়ে জানতে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সম্পর্কিত খবর