শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মৌসুমীর মা

বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিত্রনায়িকা মৌসুমীর মা শামীমা আখতার জামানকে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই বলে জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সবার ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কারণ বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।’

মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। হঠাৎ করে আম্মা অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

এদিকে, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন মৌসুমী। যুক্তরাষ্ট্রে ছোট বোন ইরিন জামানের কাছেই থাকেন তার মা। দীর্ঘদন ধরেই তিনি ডায়াবেটিসসহ নানা রকম অসুখে ভুগছেন।

সম্পর্কিত খবর