শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বৃষ্টিতে ভিজে রিজভীর মিছিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিও জানান তারা।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বখাটে ও বেয়াদব দিয়ে কেবিনেট (মন্ত্রিসভা) চালাচ্ছেন। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আমিনুল ইসলাম, আকরামুল হাসান, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য মাহাবুব আলম শিকদার, ঢাকা জেলার আহ্বায়ক মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, রুহুল আমিন, তানভীর মোহাম্মদ সেন্টু, মো. হারুন অর রশিদ, আবদুর রাজ্জাক ফরাজী, পারভেজ হাজারী, আরিফ হোসেন অপু, নারায়নগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এইচ এম হোসেন, মীর আলী, সবুজ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাজী জিয়াউদ্দিন বাসেত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ডা. মুরাদ হাসানের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের গোলাম মাওলা শাহিন, খন্দকার এনামুল হক এনামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে লাঠিপেটা করে। তবে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর