শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গভীর রাতে ভিকির অ্যাপার্টমেন্টে ক্যাটরিনা

দুই বলিউড স্টার ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেম এবং বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এরই মধ্যে গতকাল রোববার গভীর রাতে হবু বর ভিকির অ্যাপার্টমেন্টে গেলেন ক্যাট।

তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন ক্যাটরিনার মা, ভাই-বোনেরাও। ভিকির অ্যাপার্টমেন্টের নিচে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ক্যাটরিনা। শুধু তাই নয় অল্প সময়ের জন্য দাঁড়িয়ে ক্যামেরায় পোজও দেন এই অভিনেত্রী।

ভিকি কৌশলের বাড়ির নিচে তোলা ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়- ক্যাটরিনার পরনে সাদা রাফেল শাড়ি। নজর কেড়েছে তার পরনের ব্রালেট স্টাইল ঝলমলে রুপালি ব্লাউজ। কপালে টিপ, কানে ভারী দুল, হাতে বালা, আর খোলা চুলে রূপের দ্যুতি ছড়ান ক্যাটরিনা।

সেজেগুজে ভিকির বাড়িতে ক্যাটরিনাকে দেখে অনেকের মনেই প্রশ্ন- তবে কি এদিন আইনি বিয়েটা সেরে ফেললেন ক্যাটরিনা-ভিকি? জানা যায়, মুম্বাইতে আইনি বিয়ে সেরেই রাজস্থানে পৌঁছাবেন দুজন। সাতপাকে ঘোরার আগেই অফিশিয়ালি নিজেদের পাশ থেকে ব্যাচেলর তকমা সরিয়ে দেওয়ার কথা তাদের।

তবে ভারতীয় মিডিয়াগুলোতে জোর গুঞ্জন, আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতিমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

সম্পর্কিত খবর