শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আফ্রিকার আগেই নেদারল্যান্ডসে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছিল

দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। মঙ্গলবার ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।

তাদের বক্তব্য অনুসারে, গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়।
তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ডব্লিউএইচও করোনার এই ধরনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল আশঙ্কা প্রকাশ করেছেন, টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতোটা কার্যকর ছিল ওমিক্রনের বিরুদ্ধে ততোটা কার্যকর নাও হতে পারে।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মডার্না সিইও বলেন, আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।

সম্পর্কিত খবর