শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাইকিং করে গরু জবাই, দাওয়াতেও এলো না কেউ

এলাকার লোক সম্মিলিতভাবে তাকে ইউপি সদস্য প্রার্থী বানান। তার প্রচার-প্রচারণায় অংশ নেন অনেকে। কিন্তু নির্বাচনের দিন সব হিসাব কেমন যেন পাল্টে গেল। এলাকার মানুষ যাকে প্রার্থী বানিয়েছিলেন তিনি পেয়েছেন মাত্র ৬৪ ভোট। তিনি তার দেওয়া কথা রেখেছেন কিন্তু জনগণ তার কথা রাখেননি।

ওই ইউপি সদস্য প্রার্থী বলেন, মনে বড় আশা ছিল মেম্বার হয়ে এলাকার মানুষের সেবা করব। আমি গরিব মানুষ। ফুটপাতে জিলাপি ও গুলগুলি বানিয়ে বিক্রি করে জীবন চালাই। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষ আমাকে মেম্বার পদে প্রার্থী বানালেন। মার্কা পেলাম ফুটবল।

তিনি বলেন, এলাকার মানুষকে নিজ হাতে আড়াইশ গ্রাম জিলাপি, আড়াইশ গ্রাম গুলগুলির এক হাজার ছয়শ প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। বিজয়ের পর দুটি গরু জবাই করে ১০ মণ চালের ভাত ও দশ হাজার টাকা খরচ করে সবাইকে পেট ভরে খাওয়াবো বলে মাটি ছুঁয়ে ওয়াদা করেছি। আমার ধারণা ছিল কমপক্ষে আটশ ভোট পেয়ে নির্বাচিত হব; কিন্তু আমি ভোট পেয়েছি মাত্র ৬৪টি।

ওই ইউপি সদস্য প্রার্থী আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার প্রার্থী এমদাদুল হক সাতশ পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটে হারাতে কষ্ট পেলেও মাইকিং করে খাওয়ার দাওয়াতে কেউ না আসায় খুব কষ্ট পেয়েছি।

এভাবেই অনর্গল কথাগুলো বলছিলেন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আব্দুল হামিদ (৬০)। তিনি ওই ওয়ার্ডের বাইগরপাড়া এলাকার বাসিন্দা। প্রথমবারের মতো অনেক আশা করে তিনি মেম্বার প্রার্থী হয়েছিলেন।

সরেজমিন আব্দুল হামিদের বাড়িতে গিয়ে দেখা গেল, তার দহলিজে কয়েকটি চেয়ার, বেঞ্চ সাজানো। সেখানে তিনি তার স্ত্রী-কন্যাকে নিয়ে অপেক্ষা করছেন, এলাকাবাসী তার বাড়িতে আসবেন। তাদের খাওয়ার জন্য রাখা দুটি গরু, ১০ মণ চাল ও দশ হাজার টাকা বুঝে নিয়ে মহাধূমধামে রান্না করে খাবেন। রক্ষা হবে নির্বাচনের সময় দেওয়া তার ওয়াদা। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও কেউ তার দাওয়াতে যাননি।

আব্দুল হামিদ জানান, জনগণ হয়তো তাদের দেওয়া কথা রাখতে পারেননি; কিন্তু তিনি তার কথা রাখতে চান। এজন্যই তিনি সোমবার নিজে মাইকিং করে তার বাড়িতে গরু জবাই করে খাওয়ানোর দাওয়াত দিয়েছেন। তার এই দাওয়াতে কেউ সাড়া দেননি। তবে বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

সম্পর্কিত খবর