শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎসাহিত করছে’

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি খাতে অগ্রাধিকার দেওয়ায় কৃষকরা কৃষি উৎপাদনে উৎসাহিত হয়েছেন।

শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ৩ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, সরকার কৃষি খাতে ভর্তুকি দেওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সিলেট-৩ আসনের এই সংসদ সদস্য সব অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে অধিক উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান মুহিনী বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন মেম্বার, খছন মিয়া মেম্বার, আব্দুল মছব্বির মেম্বার, হেলাল আহমদ মেম্বার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্।

সম্পর্কিত খবর