শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুক্তরাজ্যে দু’জনের শরীরে ওমিক্রন শনাক্ত

যুক্তরাজ্যে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

এদিকে, ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় রোববার ভোর চারটা থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে রেডলিস্টে যোগ করবে ব্রিটেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০দিনে এই চারটি দেশ থেকে ফিরে আসা যাত্রীদের অবশ্যই আইসোলেশনে গিয়ে পিসিআর পরীক্ষা করাতে হবে।

এদিকে, করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে শাস্তি পেয়েছ বলে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতো বিষয়।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

রূপ বদলেই করোনা ভাইরাসের এই ধরন নিজের ক্ষমতা বাড়াচ্ছে বলে জানা গেছে। আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‌‌‌’সুপার ভ্যারিয়েন্ট’।

ওমিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। হংকং এবং বেলজিয়ামেও নতুন ধরনটির খোঁজ মিলেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

সম্পর্কিত খবর