শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দেশের ৪ জেলায় হচ্ছে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম

দেশের চার জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম হচ্ছে বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুর জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করার লক্ষ্যে ইতোমধ্যে ‘ফিজিবিলিটি স্ট্যাডি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করার পর কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হবে।

যশোর-৩ আসনের এমপির প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর জেলায় নতুন করে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে বিদ্যমান জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়নের মাধ্যমে ক্রিকেট ও ফুটবল খেলার উপযোগী স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়াম এবং যশোর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প শিরোনামে ডিপিপি পুনর্গঠন করে গত ৩১ অক্টোবর পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর