শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা বেড়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩-৫ টাকা। সাম্প্রতিক সময়ে লোকসানের দরুন পেঁয়াজ আমাদনি কমিয়ে আনেন আমদানিকারকরা। ফলে কয়েকদিন নিম্নমুখী থাকার পর বর্তমানে বেড়েছে পেঁয়াজের দাম। ফলে বিপাকে পড়েছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বর্তমানে দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এর মধ্যে একটি ইন্দোর ও অন্যটি নগর জাতের পেঁয়াজ। দুইদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজের ট্রাকসেল ছিল প্রতি কেজিতে ২০-২২ টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নগর জাতের পেঁয়াজের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এ জাতের পেঁয়াজ ট্রাকসেলে বিক্রি হচ্ছে ৩০-৩১ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সাইফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় চলতি সপ্তাহে পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে ২০-২২ টাকায় নেমে এসেছিল। ফলে সাধারণ ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনতে পারছিলেন। কিন্তু আবারো পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৩-৫ টাকা করে বেড়েছে এতে করে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যায় পড়তে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন হোসেন বলেন, গত সপ্তাহ থেকে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়ে যায়। একই সঙ্গে বার্মা থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে সরবরাহ বাড়লে দাম কমতির দিকে ছিল। ভারতীয় পেঁয়াজের তুলনায় বার্মিজ পেঁয়াজের দাম কম ও মান ভালো হওয়ায় ওই পেঁয়াজ বাজারে বেশি চলছে। এ কারণে মোকামগুলোতে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যায়। ফলে ভারত থেকে পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে সরবরাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে তবে আমদানি আগের তুলনায় কিছুটা কমেছে। আগে বন্দর দিয়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৫-২০ ট্রাক আমদানি হচ্ছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৯ ট্রাকে ৫৭২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সম্পর্কিত খবর