শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালাতে গিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে পাঁচ রোহিঙ্গা দালাল রয়েছে।

আটক রোহিঙ্গা দালালরা হলো ভাসানচর ৬৩নং ক্লাস্টারের মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮), নূর মোহাম্মদের ছেলে রজু মল্ল্যাহ (২০) মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০), ৫১নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যা (১৯) ও ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যা (১৮)।

পুলিশ জানায়, আটকদের মধ্যে দালালসহ নয় পুরুষ, ছয় নারী ও আট শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ ক্যাম্পের বিভিন্ন স্থানে এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযান চালিয়ে পাঁচ দালাল ও ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

কোস্টগার্ডের ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান জানান, আটক ৫ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটক দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। আটক অন্য রোহিঙ্গাদের পুনরায় আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর