শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোকিসিংগো শহরের একটি মহাসড়কে স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) ওই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন এবং আহত হন আরও ৩২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুই শিশুসহ আহত ছয়জনকে তলুকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের কারও কারও হাড় ভেঙে গেছে, কেউ এখনও ট্রমার মধ্যে আছেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। মেক্সিকো রাজ্যের জরুরিসেবা বিভাগ ও রেড ক্রসের স্বেচ্ছাসেবীদের সঙ্গে আরও অনেকে উদ্ধার কাজে অংশ নেন।

মেক্সিকোর রাজ্য গভর্নর আলফ্রেড ডেল মাজো এক টুইটার বার্তায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সব ধরনের সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি ছিল পর্যটন কোম্পানি তেজেদা টুরিস্মোর এবং এটি সাহুয়ায়ো মিচোয়াকান নগরী থেকে সান্তুরিও ডেল সিনোর ডে চালমার দিকে যাচ্ছিল। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। মেক্সিকোতে ১২ ডিসেম্বর গুয়াডালুপের ভার্জিন দিবসের আগে বহু মানুষ ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেন।

 

 

সম্পর্কিত খবর