শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

মো: শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর :

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৫শে নভেম্বর বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংগঠন মানব কল্যাণ পরিষদের আয়োজনে  স্থানীয় সুশীল সমাজ সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেক্সট বাংলাদেশের সহযোগিতায় এই মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াসিন আলি। স্কুল ফ্যাসিলিটেটর মাহফুজুর রহমান, কুর্শা ও সয়ার ইউনিয়ন ফিল্ড ফেসিলেটেটর নাসিমা আক্তার, ইকচালীও হাড়িয়ারকুঠি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মাফরুহা বেগম, আলমপুর ও রাধানগর ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর দুলাল হোসেন, সুশীল সমাজ সংগঠনের নেতা রাকিবুল ইসলাম রাকিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নারী নির্যাতন প্রতিরোধ করে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার, যাতে আর কোন নারী এবং শিশু নির্যাতনের শিকার না হয়।

এরপর মানব কল্যাণ পরিষদের কুর্শা ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর নসিমার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে তারাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।

সম্পর্কিত খবর