শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এসএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে যৌন নিপীড়ন, গ্রেফতার ২

পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে আটকে যৌন নিপীড়নের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রাম থেকে বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
গ্রেফতারকৃতরা হলো মোটরসাইকেল চালক মূল অভিযুক্ত নুর বাহাদুর চৌধুরী (২৫) ও কলেজছাত্র সুজন হাওলাদার (২২)।

এ ঘটনায় ছয়জনের নামে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানা পুলিশ জানান, ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বালিয়াতলী ইউনিয়নের ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক নুর বাহাদুরের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন। কিন্তু তাকে বাসায় না নিয়ে নুর বাহাদুর তার চর চান্দুপাড়ার নিজ বাসায় নিয়ে যায়।

এ সময় তার বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে মারধর করে আহত করে এবং তার পরনের কাপড় টেনেহিঁচড়ে খুলে তাকে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয়রা ওই ছাত্রীর কান্নাকাটি শুনে ওই বাসায় গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নুর বাহাদুর ও সুজনকে গ্রেফতার করে।

স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে নুর বাহাদুর তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এর আগেও তাকে নানাভাবে উত্ত্যক্ত করত।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, তারা ঘটনার খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যেই প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ওই ছাত্রী এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নুর বাহাদুর ও সুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামি নিপুন শরীফ, আব্দুল হাই সন্যামত, জুলহাস ও শামীম হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর