শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১১ মাস ধরে চীনের শীর্ষ সরবরাহকারী সৌদি আরব

চীনে অব্যাহতভাবে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়াচ্ছে সৌদি আরব। চলতি বছরের অক্টোবরে দেশটিতে পণ্যটির রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। এ নিয়ে টানা ১১ মাস ধরে চীনের প্রধান জ্বালানি তেল সরবরাহকারীর তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে সৌদি আরব। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব চীনে ৭১ লাখ টন বা দৈনিক ১৬ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি রফতানি করে, যা গত বছরের অক্টোবরের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। ওই সময় দৈনিক ১৪ লাখ ব্যারেল রফতানি করা হয়েছিল। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ছিল দৈনিক ১৯ লাখ ৪০ হাজার ব্যারেল।

চীনে অপরিশোধিত জ্বালানি সরবরাহে সৌদি আরবের পরই রয়েছে রাশিয়ার অবস্থান। গত মাসে দেশটি চীনে ৬৬ লাখ টন বা দৈনিক ১৫ লাখ ৬০ হাজার ব্যারেল রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি। সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ছিল দৈনিক ১৪ লাখ ৯০ হাজার ব্যারেল। এদিকে চীন ও রাশিয়ার সরবরাহ বাড়লেও কমেছে ব্রাজিলের। গত মাসে সৌদি আরবে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৫৩ দশমিক ২ শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ কমেছে ৯১ দশমিক ৮ শতাংশ।

সম্পর্কিত খবর