শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

ভিয়েতনাম থেকে চাল আমদানি কমাতে চায় ফিলিপাইন

ফিলিপাইন বিশ্বের অন্যতম বৃহৎ চাল আমদানিকারক। দেশটির বৃহৎ চাল আমদানি উৎস ভিয়েতনাম। তবে চলতি মৌসুমে চাল উৎপাদনে অভাবনীয় সাফল্য পাওয়ায় দেশটি থেকে আমদানি সীমিত করার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয় সূত্র ও ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর নাসডাক ও রয়টার্স।

ব্যবসায়ীরা বলছেন, ভিয়েতনাম থেকে চাল আমদানিতে স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ছাড়পত্র দেয়া স্থগিত করেছে ফিলিপাইনের কৃষি বিভাগ। ফিলিপাইন কৃষি বিভাগের এক মুখপাত্র জানান, তারা এখন থেকে শুধু অতিরিক্ত চাহিদার ওপর ভিত্তি করেই স্যানিটারি ও ফাইটোস্যানিটারি আমদানি ছাড়পত্র দেয়ার বিষয়টি বিবেচনা করবেন। তিনি রয়টার্সকে বলেন, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমদানি করা হয়। উৎপাদন ভালো হওয়ায় এ মুহূর্তে আমাদের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এদিকে বিষয়টি নিয়ে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভিয়েতনামের চাল রফতানিকারক সংগঠন।

ফিলিপাইন ভিয়েতনামের সবচেয়ে বড় চাল রফতানি বাজার। মোট রফতানির ৪০ শতাংশই দেশটিতে পাঠানো হয়। শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ফিলিপাইনে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৯০ হাজার টনে।

সম্পর্কিত খবর