শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারতে প্রশিক্ষণ নেবেন দুদক কর্মকর্তারা

 

ভারতের গুজরাট ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নেবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কিছু কর্মকর্তা। আগামী বছরের এপ্রিল থেকে এ প্রশিক্ষণ শুরু হতে পারে। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক চিঠিতে দুদককে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের এক চিঠিতে প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্নীতির প্রতিরোধ ও তদন্তে দক্ষতা বৃদ্ধিতে করতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনের ওই চিঠিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্ত এবং অপরাধীদের প্রসিকিউট করার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী বছরের শুরুতেই প্রশিক্ষণের স্লটসহ বিস্তারিত কর্মসূচি জানানো হবে। দুদক কর্মকর্তারা আগামী বছরের এপ্রিল মাস থেকেই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত কমিশনের অনুমোদন নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে এক চিঠির মাধ্যমে দুদক কর্মকর্তাদের দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভারতে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তা-কর্মচারীদের দেশ-বিদেশে বহুমাত্রিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও বৃদ্ধিতে কাজ করছে কমিশন। এ ছাড়া ফরেনসিকের ওপরে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়ে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ তাঁদের ডিজিটাল তদন্তের জ্ঞানভান্ডার আরও সমৃদ্ধ করবে।

সম্পর্কিত খবর