শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সোমবার সারাদেশে বিএনপির সমাবেশ

পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্য বাড়ানোর প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সমাবেশ করবে বিএনপি।

গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সমাবেশের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ কর্মসূচীর ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। সেই সিন্ডিকেটের পেছনে সরকারের মদদ রয়েছে। শুধু পেঁয়াজ নয়, নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে গেছে। আমরা এ বিষয়ে সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তার এখন পঙ্গুত্বের অবস্থা হয়েছে। আমরা আগেও বলেছি, আজকেও অফিসিয়ালি বলছি, তার স্বাস্থ্যের অবস্থা সুনির্দিষ্টভাবে জানতে চাই।

সৌদিতে নিহতদের ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘৫৩ জন প্রাণ হারিয়েছেন, এটা কোনো বড় সংখ্যা নয়’। আমরা তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমাদের নারী সংগঠনগুলো পরবর্তীতে কার্যক্রম নেবে।

দেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, আমাদের একজন সদস্য বলেছেন ‘যেখানে সরকারই লাইনচ্যুত হয়ে গেছে সেখানে ট্রেন লাইনচ্যুত হওয়াটা তো স্বাভাবিক’। আমরা এর আগেও বলেছি, কারও কোনো জবাবদিহি নেই। রেল কর্তৃপক্ষ যেমন কারও কাছে জবাব দেয় না, কর্মকর্তারাও কারও কাছে জবাব দেয় না। দেশ এখন জবাবদিহিবিহীন দেশে পরিণত হয়েছে।

সম্পর্কিত খবর